
বাচ্চাদের কিছু পড়তে অভ্যেস করানোটা বেশ সমস্যার ব্যাপার। পড়তে পারা শুধু মাত্র শিক্ষার ক্ষেত্রে নয় প্রয়োজন জীবনের প্রতিটি ক্ষেত্রে, সে ডিজিটাল হোক বা বই পেপার যাই হোক না কেনো। একটি ১৭০০০ শিশু কে নিয়ে আয়োজিত পরীক্ষার মাধ্যমে দেখা গেছে যে, যে শিশুটি পড়তে ভালো বসে সে শুধু ভাষাতে নয় কোনো যেকোনো লজিক্যাল বিষয় যেমন অঙ্কেও অনেকবেশি ভালো পারদর্শিতা অর্জন করছে। তাই পড়তে পারা এবং পড়ে বুঝতে পারা একটি গুরুত্র পুর্ণ বিষয়। তাই ছোটদের পড়তে শেখায় উৎসাহ দেবার জন্য এখানে কিছু পদ্ধতি বাবা মাদের জন্য দেয়া হলো :
১) ছোটদের মুখে ভাষা দিন (Develop children’s oral language)
ভাষা শেখানোর পাশা পাশি, শেখার প্রতিটি ধাপ অনু যাই ওদের ছোট ছোট গল্প বই কিনে দিন। ওদের সাহায্য করুন বই গুলি পড়তে। পড়ার শেষে জিজ্ঞাসা করুন বইয়ের কোন জায়গাটা বেশি ভালো বা মজাদার লেগেছে। এতে বাচাদের পড়ার বেশি ভালো লাগা জাগা গুলো বেছে নেবার সাথে সাথে পরের বই বা অধ্যায় তে পড়তে উৎসাহ জাগাবে।
২) বিভিন্ন গল্প অনেকবার পড়ান
বিভিন্ন ধরনের গল্প পড়ানোর পাশাপাশী , কোনো একটি গল্প বারে বারে পড়ে তার বিষয়টি সমন্ধে শিশু টিকে অবগত করান। এতে তার পড়ার এবং বিভিন্ন বিষয় সমন্ধে জ্ঞান শুধু পরিধিতে নয়, তার বিষয়টি সমন্ধে বোঝার গভীরতা বাড়বে।
৩) পড়ার উপাদান দিয়ে ঘিরে দিন
আপনার বাচ্চাদের পড়ার উপাদান দিয়ে ঘিরে দিন। হাতের কাছে আকর্ষণীয় বই এবং ম্যাগাজিন থাকলে আপনার সন্তানের পড়ার অভ্যাসটি নিজের থেকেই বাড়বে। এতে তার পড়ার বইয়ের প্রতি আকর্ষণ এবং পড়ার চেষ্টা দুটোই বৃদ্ধি পাবে। এর পাশাপাশী কখনো কখনো আপনি যদি তার চোখের সামনে পড়েন , স্বভাব গত ভাবে সে আপনাকে অনুকরণ করার চেস্টা করবে।
৪) বিভিন্ন ধরণের পড়ার ক্রিয়াকলাপকে উৎসাহিত করুন
পড়ার অভ্যাস আপনার বাচ্চাদের জীবনের একটি অপরিহার্য অংশ করুন তুলুন। তাদের মেনু, সিনেমার নাম, রাস্তার পাশের চিহ্ন, গেম গাইড, আবহাওয়ার প্রতিবেদন এবং অন্যান্য ব্যবহারিক দৈনন্দিন তথ্য পড়তে দিন। আপনার বাচ্চাদের অতিরিক্ত সময় কিছুটা পড়ার বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করুন।
৫) আত্ববিশ্বাস বাড়াতে প্রযুক্তি ব্যবহার করুন
প্রযুক্তি আমাদের সকলের শিখার পদ্ধতিটি পরিবর্তন করছে। এটি বাচ্চাদের এবং তাদের পড়ার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। শ্রেণিকক্ষে ট্যাবলেট, elearning যেমন
www.dipantan.com মতো প্রযুক্তি যুক্ত করলে শিক্ষার্থীদের আত্ম-সম্মান এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। প্রযুক্তি স্মার্টফোন এবং সর্বব্যাপী কম্পিউটারের যুগে বেড়ে ওঠা শিক্ষার্থীদের আরও একটি আউটলেট দেয়, যার সাথে তারা বুঝতে এবং শিখতে পরিচিত। ছোটদের মোবাইল ফোন দেখতে না বললে তারা সব সময় শোনে না। তাই ট্যাব বা কম্পিউটারের মাধ্যমে পড়ান যাতে সে প্রযুক্তির ইতিবাচক দিকটি নিতে পারে ।
৬) তাদের e -Reader ব্যবহার করান
e -Reader প্রতিটি ব্যক্তির নির্দিষ্ট প্রয়োজনের সাথে খাপ খাইয়ে নিতে পারে। তার পড়াশোনার দক্ষতা বাড়ানোর জন্য যদি আরও বড় ফন্ট বা কম লাইনের প্রয়োজন হয়, সে গুলি settings থেকে ঠিক করে দিন। e -Reader প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্যও অভিযোজিত এবং যে শিশুরা আলাদাভাবে শিখেন তাদের জন্য শেখার ক্ষেত্র সমতল করতে সহায়তা করতে পারে।
৭) তারা যা পড়বে তা তাদেরই বেছে নিতে দিন
সন্তানের স্কুলে তার পারফরম্যান্সের উন্নতি করার জন্য পড়া সবচেয়ে ভাল উপায়। একটি বই কিনে দেবার তুলনায়, কোনও শিশুকে পড়া ব্যাপারটি পছন্দ করতে শেখানো অনেক বড় বিষয়। বাচ্চাদের তাদের পড়ার উপাদানগুলি থেকে পছন্দসই বিষয় বেছে নেবার ব্যাপারে বেশি উৎসাহিত করুন। এটি কোনও উপন্যাস, একটি কমিক বই বা কোনও ছোটদের ম্যাগাজিন হোক না কেন। তাদের নিজেদের পছন্দ করা বিষয় তাদের বেছে নিতে দিলে তারা অনেক বেশি মনোযোগ দিয়ে থাকে সেটি পড়তে। আপনি শুধু খেয়াল রাখুন তারা যেন সঠিক উপাদান গুলি হাতের কাছে পায়।
৮) তাদের বয়স-উপযুক্ত বই চয়ন করতে সহায়তা করুন
আপনার বাচ্চাদের পড়ার অভ্যাস তৈরি করতে সাহায্য করে এমন বিষয়গুলিতে বয়স-উপযুক্ত বই চয়ন করতে সহায়তা করুন। তাদের লাইব্রেরিতে নিয়ে যান বা এমনকি তাদের বিভিন্ন অনলাইন eLearning মেটিরিয়াল গুলো এগিয়ে দিন । এগুলি বাচ্চাদের এমন গল্পগুলি এবং বিষয় গুলি খুঁজে পেতে সহায়তা করে যা তাদের পড়ার জগতে এগিয়ে দেয়।
৯) আপনার সন্তানের পড়াতে আগ্রহ দেখান
আপনার প্রতিক্রিয়া বা প্রতিক্রিয়াগুলি তাদের ভাল পাঠক হয়ে ওঠাতে সাহায্য করবে, রাইট ফিডব্যাক বা মূল্যায়নের সবসময় ইতিবাচক প্রভাব রয়েছে। সর্বদা তাদের প্রচেষ্টার জন্য সত্যিকারের প্রশংসা দেওয়ার জন্য মনে রাখবেন।
১০) একটি উদ্দেশ্যে পড়ুন
কখোনো কখোনো বিভিন্ন এক্টিভিটি যেমন কাগজের জিনিস বানানো বা কিছু ড্রয়িং পদ্ধতি গুলো পড়ে পড়ে করতে দিন। এতে ওদের পক্ষে পড়া এবং তার ব্যাবহারিক প্রয়োজনীয়তার যে যোগাযোগ রয়েছে সে সমন্ধে ধারণা তৈরী হতে থাকে । পড়ার গুরত্ব এবং সেটি যে ওদেরই সাহায্য করবে সে ব্যাপারে ওদের মনে একটি ইতি বাচক জায়গা তৈরি করে দেয়, পড়া ব্যাপারটা বন্ধুর মতো হয়ে ওঠে।