Dipantan Blog

Blog @Blogger

Why is Math So Important for Kids to Learn? 09-09-2019

কখনো কখনো মনে হতে পারে, অঙ্কের বাস্তব জীবনে কোনো প্রয়োজনীয়তা নেই।  কিন্তু এটা ঠিক নয়। অঙ্ক আসলে আমাদের দৈনন্দিন জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয়। অঙ্কের উপর দখল আমাদের অবচেতন ভাবে প্রতি নিয়ত সাহায্য করে চলেছে।  অঙ্কের সূত্র গুলি আমাদের ঘিরে থাকা প্রতিটি বিষয় কে চালিত করছে।  www.dipantan.com -এ  আমরা অঙ্ক শেখার প্রয়োজনীয়তা কে মাথায় রেখে প্রতিটি ক্লাসে অঙ্ক শেখার এবং শেখাবার সরল  পদ্ধতি গুলো তুলে ধরেছি।  আমরা এখানে আলোচনা করবো অঙ্ক শিশুদের জীবনে কিভাবে সাহায্য করতে পারে।

১) অঙ্ক আমাদের মস্তিকের বৃদ্ধির সয়াহক :

Stanford University -এর গবেষণায় দেখা গেছে ছোট রা যারা অঙ্ক বেশি করে, তাদের মস্তিস্কর কিছু অংশের ক্ষমতা বৃদ্ধি পায়।  তাদের ওই অংশ গুলির গ্রে ম্যাটারের আয়তন বৃদ্ধি ঘটে।  এই অংশ গুলি শুধু অঙ্কের সমাধান করে না, অনান্য কগনিটিভ কাজ যেমন, দৃষ্টি শক্তি, সিদ্ধান্ত গ্রহন, এমন নানা বিধ কার্যের সঙ্গে যুক্ত। 

২) অঙ্ক সময় নিধারনে সাহায্য করে:

অঙ্ক বিশেষ করে  ভগ্নাংশ বা ফ্রাকশন সংক্রান্ত বিষয় গুলি শিশুদের সময় দেখতে বা বুঝতে সাহায্য করে।  যদিও কাঁটা দেয়া ঘড়ির বাব্যহার আর আগের মতো জনপ্রিয় নয়, তবুও এই জ্ঞান শিশুকে অনান্য বিষয় যেমন Weight, Dimension, প্রভৃতি বুজতে সাহায্য করে। 

৩) অঙ্ক হিসেবের কাজে  সাহায্য করে:

বিভিন্ন হিসেবে জাতীয় কার্য্যে অঙ্ক একটি প্র্রধান সয়াহক।  হিসেবে জাতীয় কার্যে ভালো হলে ভবিষ্যতে শুধু মাত্র ব্যাঙ্ক বা টাকা পয়সার লেনদেনে নয়, নিজের আয় এবং ব্যায়ের স্যামতা রেখে দুশিন্তা মুক্ত জীবন তৌরিতে সাহায্য করে.

৪) গৃহস্থালির কাজে অঙ্ক সাহায্য করে:

অঙ্ক শুধু মাত্র পেশা বা হিসেবের জন্য নয়, নিত্য প্রয়োজনীয় কাজেরও সয়াহক। যেমন রান্না করার সময় কোন মসলা কতটা মাত্রায় দিলে কত জনের রান্না হবে, এ গুলি অবচেতন মনে আসলে অঙ্কের একটি রূপ।  অঙ্ক ছাড়া  আমাদের নিত্য দিনের কাজ করা শুধু কঠিন নয় , এক দিক থেকে অসম্বভও বটে। 

৫) পেশা গত কাজে অঙ্কের প্রয়োজনীয়তা :

শুধু গণিতবিদ বা বিজ্ঞানীরাই নয়, প্রতিটি পেশায় অঙ্কের কোনো না কোনো ব্যবহার আছে।  ব্যাঙ্কিং থেকে শুরু করে ব্যবসা, প্রযুক্তি কার্য্য এমনকি কৃষি কার্য্যে অঙ্কের কোনো না কোনো রূপ আমরা খুঁজে পাবো। 

৬) বিশ্ব এবং পরিবেশ জ্ঞানে অঙ্কের প্রয়োজন :

আমরা আগেই বলেছি আমাদের পরিবেশ এবং প্রকৃতি অঙ্কের নিয়ম দিয়ে ব্যাখ্যা করা যায়। অঙ্ক সর্বত্র বিরাজ করে। এভারেস্টের উচ্চতা, নদীর দৈর্ঘ্য, আবহাওয়ার বিশ্লেষণ, জীব জগতের কার্য্য কলাপ, অনু পরমাণুর  গঠন , মহাকাশ গবেষণা সর্বত অঙ্ক ব্যবহার করা হয়।  মহাবিশ্বে নিজ অবস্থান বুঝতে অঙ্ক ছাড়া কোনো ভাবেই সম্ভব নয়। 

ছোটদের অঙ্কের প্রতি ঝোঁক আর সরল সহজ ভাবে অঙ্ক করতে এবং বুঝতে www.dipantan.com - এ রেজিস্টার করুন।  এটি আপনার শিশুর বেড়ে ওঠা এবং জ্ঞানের বিকাশ ঘটাতে অত্যন্ত ভাবে কার্য্য করি।